বীর ভূমি
বড় বীর তুমি
কারাচুপি,তোমার ওষুধে
কত জল, মিশিয়েছ ওই দুধে?
রক্তমাংস,শুধু মন নেই
ঘুষখোরি,কারণ টাকা চাই
হাসপাতালে,বেড নেই
পেশেন্ট, সাইডে রেখে
প্রশ্ন,আছে কি তোমার?
আমার শুধু টাকা চাই!
নার্সিং হোমের পথ দেখাবে
চাই ডাক্তার,ওখানেই পাবে,
থাকি একসাথে
তবু কেন একা?
মানবিকতা নেই তো তোমার,
তাইতো ঘুম আসেনা
লাগছে ফাঁকা ফাঁকা
যখন দরকার,তখন সরকার
বাকি সময়টুকু
তুমি যার তার
লোকমুখে সমাচার
মেয়েটা খোলামেলা
তুই শালা কে
সমাজ-ই তার করে বিচার
ধারা ওয়ারা সংবিধানেই বদ্ধ থাকে
"চলতা হ্যা ইয়ার আপনেকো কেয়া"
সমস্যাটা ওখানেই
যেখানে সত্যি নয় ভুল যাবে আগে
অন্যের ঘর জ্বলে, কি যায় আমার তাতে?
ওরা জেগে থাকে
তাই তুমি পারো যেতে
নিশ্চিন্তে ঘুমোতে
বীর ভূমি
সত্যি বড় বীর তুমি?
ধর্মের বর্মে ব্যাস্ত নেতা দুষ্কর্মে
ওদের সারমর্ম, আসলে যে ধর্ম
কি হল কি ঘটনা তা থাকে
এদের অজানা
যেমনি অস্ত্র ব্যাবসায়ী
এদের ভাষণ জ্বালাময়ী
পাব্লিক ওরা খ্যাঁপাবে
যুদ্ধ চাই, ব্যাবসা বাঁচাতে
বীর ভূমি
সত্যি কি 'বীর' তুমি?